• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

নুরুল আমিন রুহুল এমপি‘র সুস্থতা কামনায় ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

Lovelu / ১৬৯ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর শারীরিক সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগ দিয়ে ফেরার পথে পায়ের গোড়ালিতে জখমী হয়ে মারাত্মক আহত হন। এরপর তিনি চিকিৎসাধীন আছেন এবং সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তার সুস্থতার জন্য ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী ।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফউল্ল্যা সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, দপ্তর সম্পাদক মিজান মুফতী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য আলী নুর বেপারি, মাহফুজ সিকদার, ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, হারিছ খাঁন, মিল্টন, মুছা বেপারী, সাগর প্রধান, আরিফ সিকদার, সবুজ বেপারী, হারুন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈকত বেপারী’সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category