• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

ধরলার ভাঙন রোধে ভাঙন কবলিতদের মানববন্ধন

Lovelu / ২৪৪ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙনে নি:স্ব গৃহহীন পরিবারগুলোর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ।

এর আগে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় দুইশত ভাঙন কবলিত পরিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ী ভেঙেছে। এতে এক হাজার একর ফসলী জমিন নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলী জমিন, মাছের ঘের ও গরুর প্রকল্প। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও আজ অবধি পানি উন্নয়ন বোর্ড কোন সাঁড়া দেয়নি। এ কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহন করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category