• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

ঢাকা শ্রীনগর দোহার সড়কের ফুটপাতে বিক্রি হচ্ছে সর্ব রোগের মহৌষধ

Lovelu / ৫৩৭ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ঢাকা শ্রীনগর দোহার সড়কের ফুটপাতে বিক্রি হচ্ছে, হাতকাটা মহাশংকর তৈল নামক তরল পদার্থ মহৌষধ।৭ ডিসেম্বর সকাল দশটায় রাজা আহামেদ(জসিম)ঢাকা শ্রীনগর দোহার সড়কে এ মহৌষধ বিক্রি করছিলেন।এ সময় তার চারদিকে অবস্থান করছিলেন রোগীরা।

রাজা আহমেদ এ প্রতিনিধিকে জানান, এ তৈল ব্যবহারের ফলে যে সব রোগের উপশম হয় তা হচ্ছে,পুরাতন বাত ব্যথা,চোট লাগা ব্যথা,কান পাকা,হঠাৎ শরীরে অঙ্গ পতঙ্গ পুড়ে যাওয়া,চর্মরোগ,খোঁচ পাচড়া,খুজলি পাপড়ি,দাউদ একজিমা,অশ্ব, একশিরা,ধ্বজভঙ্গ, কবুতর, হাঁস মুরগী রোগ।

তিনি আরো জানান,সুনামের সাথে দীর্ঘ ৪০ বছর যাবত ফুটপাতে এ ঔষুধ বিক্রি করছেন তিনি ও
তার পিতা। রোগীরা এ তেল ব্যবহার করার ফলে তাদের রোগ উপশম হচ্ছে।

কবিরাজ রাজামিয়া নিজ হাতে উপস্থিত কয়েকজন রোগীর পিঠে ওষুধ ব্যবহার করলেন। কতটুকু উপকার পাওয়া গেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।একজন পল্লী চিকিৎসক ও নাকি ১০ ফাইল(১০ শিশি) তৈল সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
এ প্রতিনিধি আরো জানতে চান এত ভালো ঔষুধ হওয়া সত্ত্বেও আপনারা কেন দেশের বিভিন্ন ফার্মেসিতে এ তৈল সরবরাহ করছেন না ? তিনি জানান,কবিরাজ গণ বিভিন্ন প্রকার গাছ সংগ্রহ করে হারবাল পদ্ধতিতে ঔষুধ তৈরি করে থাকেন। কেন কবিরাজই ফার্মেসিতে ঔষুধ বিক্রি করেন না,এভাবে রাস্তা, ঘাট, ফুটপাত,বাজারে ঔষধ বিক্রি করে থাকেন।আমিও তাই করি।

বাত ব্যথা রোগী আব্দুস সামাদ মৃধা(৭০)তিনটি ফাইল(তিন শিশি)সংগ্রহ করলেন।

সাবেক ইউপি মেম্বার ইসমাইল(৫০)জানান,উপস্থাপক যেভাবে প্রচার করলেন ও লিফলেট দিলেন তাতে তার বিশ্বাস জন্মেছে। তাই তিনিও একটি ফাইল (১শিশি) সংগ্রহ করছেন দেখা যাক কি হয়?

চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান,ফুটপাতে উপস্থাপকের মিষ্টি মধু বক্তব্য শুনে এ ধরনের ঔষধ ক্রয়, সংগ্রহ ও ব্যবহার না করাই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category