• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

ঝিনাইদহে জাল টাকা সহ বাংলাদেশ প্রতিদিন পএিকার পরিচয়দানকারী ০২ জন ভূয়া সাংবাদিক গ্রেপ্তার

Lovelu / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার পরিচয়দানকারী ০২ জন ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করেন। তাদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। আটককৃরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান।

মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আকটকৃত ব্যক্তিরা প্রথমে নিজেদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে পরিচয়পত্র দেখান। যেটা ভূয়া পরিচয়পত্র বলে সনাক্ত হয়। এক পর্যায়ে তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাসী করে জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বিজিবি সুত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে তারা সীমান্ত এলাকায় জাল টাকার কারবার করতো। পুলিশের গোয়েন্দা সুত্রে বলা হয়েছে, ঝিনাইদহের বিভিন্ন স্থানে বর্তমান সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধীরা মাদক, জাল টাকা ও সোনা চোরাচালন করছে। এই চক্রটি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বিআরটি অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে অন্যের কাজ নিজের বলে তদ্বীর করছেন বলে পুলিশের ডিএসবি অফিস সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category