মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যে ও ঝড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে জেলা জাতীয় পার্টির উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে প্রতিবাদ র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লাবু, উদাখালী ইউপি চেয়ারম্যান আল- আমিন সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।