• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবো -ডাঃ জাহিদ হোসেন

Lovelu / ১৭১ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি। জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবো। বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে বিরামপুর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

শনিবার (৯ নভেম্বর) বিকালে দিনাজপুরের বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবয়াদুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী পলাশ, ৫ নং বিনাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন ২নং কাটলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন জয়েন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ।

এসময় বিরামপুর উপজেলা বিএনপি, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ভোট চোর আওয়ামীলীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সে জন্য ২০০৬ইং সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ইং সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশী রাতের ভোটে এবং ২০২৪ইং সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন । তিনি সকল শহীদের জন্য রুহের মাগফিরাত এবং দ্বিতীয় স্বাধীনতার পর ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসী তথা বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category