• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা

Lovelu / ৩১০ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের নির্বাচন আজ ৮ মে মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় তিনজন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দোয়াত-কলম প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৯শত ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১শত ১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকে বিএইচএম কবির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৩শত ৬১ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শত ৮৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শত ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নাজমা আক্তার আসমা পেয়েছেন ২৩ হাজার ২শত ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সাহিনুর বেগম পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ২৩শত ৬৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২শত ২৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শত ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category