• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

চুরি করে প্রেমিকার সাথে দেখা করতে এসে আটক হলেন প্রেমিক

Lovelu / ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

আবদুস সালামঃ
ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী থেকে ১৮ লাখ টাকা চুরি করে কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই বেকারী কর্মচারী শেখ মো. বেলাল (৪৫)।
৯ মে সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই বরকত উল্লা উপজেলার খাজুরিয়া এলাকা থেকে চুরি হওয়া ১৮ লক্ষ টাকা মধ্যে ১৭ লক্ষ ৩৫ হাজার টাকাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়. নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি এলাকার মৃত শেখ মো. ওয়াকিলের ছেলে শেখ মোহাম্মদ বেলাল ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী কর্মচারী হিসেবে চাকুরী করতেন।
গত ২ মে সোমবার সবার অগোচওে চোর শেখ বেলাল উক্ত বেকারীর ক্যাশ থেকে ১৮ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। বহু খোঁজখুজি করে তাকে না পেয়ে বেকারীর মালিক নাজমুল হুদা বাদী হয়ে পল্টন থানায় বেলালের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা চুরির একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪/২৫৬। এই মামলা দায়েরের পর থেকে শেখ বেলাল ওই টাকা নিয়ে ৯মে সোমবার তার এক কথিত প্রেমিকার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায় দেখা করতে আসে। পুলিশের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শেখ বেলালের অবস্থান নিশ্চিত হয়ে একই দিন সন্ধায় তাকে টাকা সহ গ্রেফতার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।
পুলিশের হাতে গ্রেফতারের পর বেলাল উক্ত টাকা বেকারী থেকে চুরি কথা স্বীকার করে বলেন, ১৮ লাখ টাকার মধ্যে গত এক সপ্তাহে মোট ৬৫ হাজার টাকা খরচ করেছে তিনি।
এ নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, চোর শেখ মোহাম্মদ বেলাল ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী থেকে ১৮ লাখ টাকা চুরি করে ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকায় তার কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে তাকে আমাদের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category