• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

কুয়েতের বাজারে বাংলাদেশি আম, কাঁঠাল, লিচু, আনারস

Lovelu / ৩২৯ Time View
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

ডেস্ক নিউজঃ

বছর ঘুরে মধুমাস জ্যৈষ্ঠ আবারও এসেছে। বছরের এ সময় পাকতে শুরু করে নানা ধরনের ফল। মৌসুমের শুরুতেই কুয়েতের সুপার সপ ও বাকালাগুলো ভরে উঠেছে বাংলাদেশি ফল আম, কাঁঠাল, লিচু, আনারসে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এখন দেশি ফলের স্বাদ নিতে পারেন প্রবাসীরা।

কুয়েতের বাজারে কাঁঠাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ দিনার করে। লিচু প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই দিনার থেকে সাড়ে ৪ দিনার করে। এছাড়াও আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ দিনার করে।আহসান ও করিম নামে দুই প্রবাসী বলেন, প্রতি সপ্তাহে অথবা পনের দিনে একবার বাংলাদেশি সুপারসপ বা বাকালা থেকে পছন্দের দেশি শাক-সবজি কিনে নিয়ে যাই। হঠাৎ নজরে আসলো দেশি মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু। লিচু দেখে খুব ভালো লাগল।

তারা গণমাধ্যমকে জানান, দাম বেশি কিন্তু তবুও দেশি ফলের স্বাদের লোভ সামলাতে পারলাম না তাই ২ কেজি কিনে নিলাম, ভাই-বন্ধু সবাই মিলে খাবো। ফলের দোকানি রহিম উদ্দিন বলেন, কুয়েতে দেশি ফল, শাক-সবজির প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও এগুলো কেনেন। বাংলাদেশ থেকে ফল, শাক-সবজি কার্গো দিয়ে আনতে বেশি খরচ হয়ে যায়। তাই সেগুলো বেশি দামে বিক্রি করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category