• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামের রৌমারীতে কৃষককে অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

Lovelu / ২৭০ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলায় কৃষক আব্দুর রউফ মোল্লা (৪৫) কে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরের দিকে উপজেলার চরশৌলমারী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্লা, সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হিরো, চরশৌলমারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উলিপুর উপজেলার সাহেবেরআলগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারী মোল্লা।

বক্তারা বলেন, র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার কৃষক আব্দুর রউফ মোল্লা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল অপরাধীদের গ্রেপ্তার ও আব্দুর রউফ মোল্লাকে মামলা থেকে নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান তারা।

গত ৪ সেপ্টেম্বর সন্ধায় চরশৌলমারীর কলেজ পাড়া গ্রামে আব্দুর রউফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরদিন রৌমারী থানায় সোপর্দ করে জামালপুর র‌্যাব-১৪। এসময় তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার দেশীয় শর্টগান, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র‌্যাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category