• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

আইসোলেশনে চিকিৎসা চলছে

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল

Lovelu / ২৭৪ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ
করোনা ভাইরাসে তৃতীয় ঢেউয়ে কাবু সম্পূর্ণ ভারত। প্রতিদিনই ভয়াবহ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন কোন না কোন তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন কাজল। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে তার চিকিৎসা চলছে।

অসুস্থ অবস্থায় নিজের মুখের ছবি কাউকে দেখাতে চান না অভিনেত্রী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ে নাইসার এক গাল হাসি নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পজিটিভ হয়েছি এবং আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাকের ছবি কেউ দেখুক। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি থাকুক। মিস করছি তোমায় নাইসা।’

কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন তার অনুরাগীরা। সবাই দ্রুত তনুজা-তনয়ার সুস্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

বলিউড অভিনেত্রী ব্যস্ত ছিলেন তার আগামী সিনেমার কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ সিনেমাতে তার শুটিং বন্ধ থাকছে বলে খবর। তবে স্বামী অজয় দেবগনও করোনা আক্রান্ত কিনা তা অবশ্য জানা যায়নি।
তারকাদম্পতি অজয় দেবগন ও কাজলের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে রয়েছে দুই সন্তান। মেয়ে নিসা ও ছেলে যুগ। ২০০৩ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন নিসা। গত বছর ১৮ পূর্ণ করেছেন তিনি। আপাতত সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হাইয়ার এডুকেশনে পড়াশোনা করছেন নিসা।

এর আগে বলিউডের একাধিক তারকা করোনায় আক্রান্ত হয়ে আবার সেরেও উঠেছেন। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, অমৃতা অরোরা, ম্রুণাল ঠাকুর, অর্জুন কাপুর, জন আব্রাহাম, নোরা ফাতেহি, স্বরা ভাস্করসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category