• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ার নলুয়া বাজারে শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের উদ্বোধন

Lovelu / ১৬৭ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার নলুয়া বাজারে গ্রামীন জনপদে উন্নতমানের সেবার প্রতিশ্রুতি নিয়ে ‘শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের’ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহীদউল্যাহ মেডিকেল সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের এমডি ডা. মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মালেক। শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের সহকারী পরিচালক মো. রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. মো. শরীফুল ইসলাম, নলুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাবিবুন নবী সুমন, সাধারন সম্পাদক টিপু সুলতান রিপন, ফেস দ্যা পিপল এর সহ উপস্থাপক সাংবাদিক মাসুদ মান্নানসহ আরো অনেকে।

পরে শহীদউল্যাহ মেডিকেল সেন্টারের ব্যাবসায়ীক সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নুরুল আমিন মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category