• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

একটু পরে আমার জীবনের সমাপ্তি ঘটবে, সুইসাইট নোট লিখে যুবকের আত্মহত্যা

Lovelu / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে সুইসাইড নোট লিখে মিনহাজুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শহরের একটি আবাসিক হোটেলের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। নিহত মিনহাজ শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নজরুলের পুত্র ও হোটেল রাহুল আবাসিক নামে একটি হোটেলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ট্রাফিক মোড় সংলগ্ন হোটেল রাহুল আবাসিকের ম্যানেজার মিনহাজ এর নিজ ফেইসবুক একাউন্টে একটি স্ট্যাটার্স পোস্ট করেন। স্ট্যাটার্স এ উল্লেখ করেন, একটু পরেই আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে। যদি কোনদিন কারো মনে কস্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন। আল্লাহ হাফেজ। মুহুর্তেই স্ট্যাটার্সটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বন্ধু বান্ধবসহ স্থানীয়রা তাৎক্ষনিকভাবে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে রুমের তালা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিনহাজ’র লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম বলেন, শহরের একটি আবাসিক হোটেল থেকে মিনহাজ নামে ঐ হোটেলের ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে হত্যা নাকি আত্মহত্যা তা বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category