• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

Lovelu / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের ২০২৪ ইং সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন সকালে বিদ্যালয় মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের আশফাক চৌধুরী মাহি।

 

আলোচনা  বলেন, এ মহাবিদ্যালয়টি এ বছরই এমপিওভূক্ত হবে। কারন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার দাদা। যিনি চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এলাকার সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই প্রতিষ্ঠান তৈরী করেছেন।

তিনি আরও বলেন, আমার বাবা এই কলেজের উন্নয়ন করে গেছেন। আরো কিছু কাজ বাকী আছে। আমার বাবার স্বপ্ন পূরন করতে আমি সর্বদা চেষ্টা করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জন্য দোয়া করি, সফলতার সাথে তোমরা এইচএসসি, পরীক্ষায় পাশ করে প্রতিষ্ঠান ও বাবা মার মুখ উজ্জ্বল করে দেশ ও জাতির কল্যান বয়ে আনবে।

আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্ত্বে ও প্রভাষক এনামূল হক এবং নেহাল আহাম্মদের যৌথ পরিচালনায় বক্তব্য দেন – আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের গর্ভণিংবডির সদস্য বাদশা মিয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, আওয়ামীলীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা,প্রভাষক জেসমিন আক্তার, প্রভাষক রাবেয়া বসরী, বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ মহি, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান তফাদার।

 

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষকগন। এই কলেজের সাবেক সভাপতি ও মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল হক চৌধুরী বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু,দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ছিদ্দিকুর রহমান ও সাবেক মেধাবী ছাত্র হিমেল হাওলাদারের অকাল মৃত্যুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে এবং বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের আজীবন সদস্য বোরহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার ফখরুল ইসলাম রনিসহ শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category