• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

অসুস্থ পছু মিয়ার এক বছরের দায়িত্ব নিলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা

Lovelu / ৪৩৪ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মো. ফিরোজ উদ্দিন, নকলা(শেরপুর) প্রতিনিধিঃ

অসুস্থ পছু মিয়ার এক বছরের দায়িত্ব নিলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা। পছু মিয়া নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। রোজগারের অযোগ্য দুই সন্তান ও অসহায় স্ত্রী নিয়ে দীর্ঘদিন যাবত মানবেতার জীবন যাপন করে আসছেন। তার থাকার নিজস্ব কোন জায়গা নেই। অন্যের কাছ থেকে পাওয়া অল্প একটু জায়গার মধ্যে ছোট্ট একটি কু্ড়ে ঘরে তার বসবাস। দু’বছর যাবত তিনি অসুস্থতায় ভুগছেন। মুখের মধ্যে ঘা হয়ে গাল ফুলে গেছে। সম্ববত মুখে ক্যান্সার হয়েছে এমনটাই ধারণা করে এলাকাবাসী। এলাকাবাসীর অল্প অল্প সহযোগিতায় খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এক বেলা খাওয়া জুটলে আরেক বেলা খাওয়া ভাগ্যে জুটে না। টাকার অভাবে চিকিৎসাও করতে পারছেন না এই অসহায় পছু মিয়া।

এলাকার ছাইফুল ইসলাম মারফত ফোনে খবর পেয়ে ছুটে আসেন ময়মনসিংহ যুব সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান লিখন।

অসুস্থ পছু মিয়ার সংসার খরচের জন্য চাল, ডাল, আলু, পেয়াজ,তেল,সাবান,চিড়া,মুড়িসহ নিত্য প্রয়োজনীয় সকল পন্য দিয়ে আসেন তিনি। সেই সাথে নগদ অর্থও প্রদান করেন উক্ত সংস্থা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস সকালে পছু মিয়ার বাড়িতে গিয়ে ওই মালামাল প্রদান করেন এবং পুরু ১ বছর সংসার খরচের দায়িত্ব নেন।

অসুস্থ পছু মিয়া দেশবাসীর কাছে কেঁদে কেঁদে তার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ লসংস্থার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান লিখন,শিক্ষক নূরুল হক নূরু, সংস্থার আজীবন সদস্য মনোয়ার হোসেন,পারভেজ আহম্মেদ,নুমান চৌধুরী,নাজমুল হক ও সাংবাদিক এ.এম.ফিরোজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category